নরসিংদীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মতবিনিময় সভা
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেবদক:
শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশ নেন। নরসিংদী পুলিশ লাইনস এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
জেলার ৩৫৫ টি দূর্গা মন্দিরে যথাযথভাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মতে শারদীয় দূর্গা পূজা উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হবে এবং কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড় দেওয়া হবে না বলে জানায় জেলা পুলিশ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিবপুর-মনোহরদী) সার্কেল মেজবাহ উদ্দিন ও রায়পুরা-বেলাব সার্কেল সত্যজিৎ ঘোষসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা