নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
০৫ অক্টোবর ২০২১, ০৬:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার থানার গোল ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। সঞ্চালনা পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যবিধি পালন, শান্তি শৃঙ্খলা বজায়, সিসি ক্যামেরা স্থাপন, জরুরি সার্ভিস ও অন্যান্য আনুসাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় নরসিংদী থানা, শহর ও ইউনিয়নের পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন। এসময় তারা পূজা শান্তিপূর্ণ পরিবেশে, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পূজা আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য থানা, শহর ও ইউনিয়নের সকল পূজার আয়োজকদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কেউ কোন শব্দযন্ত্র ভাড়া নিতে পারবেন না। নামাজের সময় শব্দযন্ত্র বন্ধ রাখতে হবে। যেকোন ধরনের সমস্যায় পুলিশী সহযোগিতা নিতে নম্বর সম্বলিত ব্যানার, ফেস্টুন, স্টীকার সাটানো থাকবে। নজরদারির জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনিল ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস, নরসিংদী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মোদক, সাধারন সম্পাদক বিনয় সাহা, হিন্দু মহাজোটের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা