নরসিংদীতে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
১৫ অক্টোবর ২০২১, ০৭:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার হাজীপুরে মুঠোফোনে ডেকে নিয়ে রকি চন্দ্র দাস (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে হাজীপুর ইউনিয়নের বেঙ্গল এলাকায় দিনেদুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রকি চন্দ্র দাস নরসিংদী শহরের রাঙ্গামাটি এলাকার সুনীল চন্দ্র দাসের ছেলে। রকি শহরের গোলাপ চত্বর এলাকার এমপি মার্কেটের একটি মাছের আড়তে কাজ করতেন।
নিহত যুবকের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকেই তাঁর মাছের আড়তে কাজ করছিলেন রকি চন্দ্র দাস। তাঁর মুঠোফোনে একটা কল এলে কথা বলতে বলতে মাসতোতো ভাই সর্ব চন্দ্র দাসকে নিয়ে সে বেরিয়ে যায়। তারা দুজন হাজীপুরের বেঙ্গল এলাকায় গিয়ে দেখতে পান সেখানে কয়েকজন অপেক্ষা করছেন। একটি নির্জন স্থানে রকির সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে রকির পিঠ ও কোমরের মাঝামাঝি অংশে ছুরিকাঘাত করে বসেন তাদের একজন। পরে তারা পালিয়ে গেলে সর্ব চন্দ্র দাস স্থানীয়দের সহযোগিতা নিয়ে রকিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ওই হাসপাতালে এসে নিহত যুবকের লাশ ওই হাসপাতালেরই মর্গে পাঠায়। সেখানেই তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ সময় ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সর্ব চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তার জানান, ওই যুবককে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর পিঠ ও কোমরের মাঝামাঝি অংশে ধারালো ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে বলা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, রকি চন্দ্র দাস নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে এই রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা