নরসিংদীতে আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা
১৯ অক্টোবর ২০২১, ০৭:২৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে জেলা ও শহর আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে শহরের গোলাপ চত্বর, বড় বাজার ও নরসিংদী স্বাধানীতা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সম্প্রীতির সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সদর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল বারেক, পবিত্র রঞ্জন দাস মহাদেবসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। এদেশে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা, হত্যা, অগ্নিসংযোগ এবং দেশে অশান্তি সৃষ্টি করছে। আওয়ামীলীগ এসব ষড়যন্ত্রকারী, খুনি ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিটি জায়গায় অবস্থান নিবে।
শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা