নরসিংদীতে স্তন ক্যান্সার সচেতনতায় কর্মশালা
৩১ অক্টোবর ২০২১, ০৭:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্তন ক্যান্সার সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) সকালে পৌর এলাকার ন্যাশনাল কলেজ অব এডুকেশনের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণের আয়োজনে এই কর্মশালায় অংশগ্রহণ করেন দেড় শতাধিক শিক্ষার্থী। এসময় কর্মশালায় উপস্থিত থেকে স্তন ক্যান্সার সস্পর্কে সচেতনতা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস।
আয়োকজরা জানান, ২০১৪ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদের ভক্তদের নিয়ে যাত্রা শুরু করে হিমু পরিবহণ নরসিংদী। বাংলাদেশে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা এবং ক্যান্সার প্রতিরোধের সংকল্প নিয়ে কাজ শুরু করে একদল হিমু রুপা। এরপর থেকেই প্রাথমিকভাবে সকল ধরনের ক্যান্সার সচেতনতায় বিভিন্ন স্কুল, কলেজে কর্মশালার পাশাপাশি লিফলেট বিতরণ করে। এই ধারাবাহিকতায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালার আয়োজন করা হয়।
হিমু পরিবহণ নরসিংদী কাউন্টারের টিম লিডার সুমন এন্টম বলেন, আমরা বিভিন্ন জনাকীর্ন স্থান যেমন, রেলওয়ে স্টেশন, বাসস্টপ ইত্যাদি স্থানে কিছুদিন পর পরই ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করি। আজকেও আমরা স্তন ক্যান্সার সচেতনতায় কর্মশালার আয়োজন করেছি। আশাকরি এতে করে স্তন ক্যান্সার সস্পর্কে নতুন করে অনেকেই ধারনা পাবেন।
কর্মশালার আলোচক নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্নী দাস বলেন, স্তন ক্যান্সার বিষয়টি সম্পর্কে সকলেরই জানা উচিত। লজ্জা এবং অজ্ঞতা কাটিয়ে এটি সম্পর্কে সচেতন হওয়া গেলে এই স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা