নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
০৬ নভেম্বর ২০২১, ০৬:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রয়াত মেয়র, শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ১০ম শাহাদতবার্ষিকী উপলক্ষে নরসিংদী ফ্রেন্ডস্ সোস্যাল অরগানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে নরসিংদী পৌর শহরের বাসাইলস্থ সংগঠনের কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও তদারকি করেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহীন নেওয়াজ, বিশিষ্ট ঠিকাদার শরিফুল আলম ভূইয়া।

সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হুদা আনসারীর সঞ্চালনায় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জনি, সহ সভাপতি এ্যাডভোকেট কাজী আফসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব, রায়হান খান, কোষাধ্যক্ষ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আওলাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নাঈম খান, প্রচার সম্পাদক কবির হোসেন মাছুম, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম সুমন ও সদস্য মোঃ মনির হোসেন, শাহীন আফ্রাদ, মোস্তফা কামাল, সোহেল মোল্লা, সাইফুল, সাইদুর, মোঃ আলম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেন বাত ব্যাথা, পঙ্গু, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ মোঃ মানসুর রহমান, জেনারেল ফিজিশিয়ান ডা: রিয়াদ রহমান তুষার, ডা: ফারুক আহম্মেদ ও কনসালটেন্ট ফিজিওথেরাপিষ্ট শাহীন আলম। এ সময় চিকিৎসকদের সহযোগিতা করেন রেনেসাঁ ফিজিওথ্যারাপি সেন্টারের সদস্যগণ।
অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ জনবন্ধু লোকমান হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা