জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
০৮ নভেম্বর ২০২১, ০১:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঐক্য ন্যাপ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, জ¦ালানী তেলসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা পরিবার পরিজন নিয়ে সংকটে পড়েছেন। জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে লাগামহীনভাবে গণপরিবহনের ভাড়া বেড়ে গেছে। এই সংকট সমাধানে সরকারের কোন পদক্ষেপ নেই। অবিলম্বে জ¦ালানী তেলসহ সকল প্রকার নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয় মানববন্ধনে। এছাড়া নরসিংদীর চরাঞ্চলে ৬ নিহত জনসহ দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ এর কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা শাখার সহ সভাপতি নূরুল ইসলাম মাস্টার, বাসদ জেলা শাখার আহবায়ক এডভোকেট মোবারক হোসেন, ঐক্য ন্যাপ এর সদর শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, শিবপুর শাখার সভাপতি খগেন্দ্র চন্দ্র রায়, রায়পুরা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী, সাবেক ছাত্রনেতা কালিপদ দাস প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা