স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রা

১৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদী জেলা ও শহর আওয়ামীলীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়। পরে বিজয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



এই বিভাগের আরও