নরসিংদীর সাংবাদিক নজরুল ইসলাম আর নেই
১২ জানুয়ারি ২০২২, ০৭:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম (৫০) পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত ১ জানুয়ারি বেলাব উপজেলার ভাটেরচর এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে নরসিংদী শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে নরসিংদী ও পরে ঢাকার সায়েদাবাদে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার ১১ দিন পর তার মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর বানিয়াছল (বটতলা) ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা