শাবিপ্রবি ভিসির পদত্যাগ চেয়ে নরসিংদীতে মানববন্ধন
২১ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে নরসিংদীতে মানববন্ধন করেছে শাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল এগারোটার দিকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নরসিংদীতে বসবাসরত প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, শাবিপ্রবি নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাবিপ্রবির প্রথম ব্যাচের শিক্ষার্থী ভৈরব জিল্লুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক বেগম নাজমা পারভীন, সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী অপর্না সাহা প্রমুখ।
বক্তারা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিভিন্ন নেতিবাচক উদ্যোগ ও কর্মকান্ড তুলে ধরে তার পদত্যাগ দাবী করেন।
শাবিপ্রবি সমাজকর্ম বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী অপর্না সাহা বলেন, পুলিশ মেয়েদের হলে ঢুকছে। মেয়েরা ভয়ে দরজা বন্ধ করে আছে। কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে এরকম আচরণ করতে পারেন না। আমি এই ভিসির পদত্যাগ দাবী করছি।
শাবিপ্রবি নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, একজন ভিসি এরকম আচরণ করতে পারেনা তার সন্তানদের সাথে। শিক্ষার্থীরা অণশন করে মরে গেলেও ওনার মন গলবে না। আবার ওনি হল ছাড়ার নির্দেশ দিচ্ছেন।
শাবিপ্রবি নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত রবিবার খাবারের মানোন্নয়ন, ইন্টারনেটের গতি বৃদ্ধি শিক্ষার্থীদের এরুপ ন্যায্য দাবীর মুখে ভিসির নির্দেশে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্র্যানেড হামলা ও গুলি ছোড়ে। এই আচরনের তীব্র নিন্দা জানাই এবং নরসিংদী প্রাক্তন ছাত্র কল্যান সমিতির পক্ষ থেকে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবী করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি