নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হোসেন শাহ নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে শহরের ইউএমসি জুটমিল সড়কের সাটিরপাড়া কালিকুমার স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন শাহ (৬০) শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার মৃত কাদের মুন্সির ছেলে।
শহর পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ ও স্থানীয়রা জানান, সাটিরপাড়া কালিকুমার স্কুল এন্ড কলেজ এলাকার নিজ মুদি দোকানে যাওয়ার পথে সড়ক পার হচ্ছিলেন হোসেন শাহ। এসময় শহরের সাটিরপাড়া থেকে ইউএমসি জুটমিল এলাকায় বেপরোয়া গতিতে যাওয়ার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা