নরসিংদীতে ঢাকা পোস্ট ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নরসিংদীতেও অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের উপজেলা মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ঢাকা পোস্ট এর নরসিংদী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রধান জহিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মইনুল ইসলাম মিরু, সংস্কৃতিকর্মী ও সংগঠক নাজমুল আলম সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব খান সরকার, দৈনিক প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, ডিবিসি নিউজ এর প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আকরাম হোসেন, আরটিভির নরসিংদী সংবাদদাতা লক্ষণ বর্মণ, ভোরের ডাকের হানিফ মাহমুদ, আজকের পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি মোমেন খান প্রমুখ । এছাড়াও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মুক্তধারা নাট্য সম্প্রদায়, স্বেচ্ছাসেবী সংগঠন হিমু পরিবহণ, স্মাইল ও প্রথম আলো বন্ধুসভার কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, আলোচনা ও কেক কাটার পাশাপাশি 'স্মাইল' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে করোনাকালে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা পোস্ট এর লগু সংবলিত একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষ, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মুক্তধারা নাট্য সম্প্রদায়ের কর্মীদের অংশগ্রহণে ৩০ মিনিট ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা হয়।
বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি জহিরুল ইসলাম মৃধা বলেন, ঢাকা পোস্ট একদিন শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সেই প্রত্যাশা করছি, সেই সাথে ঢাকা পোস্ট এবং এর সাথে জড়িত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান তার বক্তব্যে বলেন, এক বছরে কোনো গণমাধ্যম এতটা আগাতে পারে তা ঢাকা পোস্টকে না দেখলে হয়ত বিশ্বাস করা কষ্ট হতো। গত ১ বছরে ঢাকা পোস্ট বহুদূর এগিয়েছে। আমরা যারা ব্যস্ত সময় পার করি, তারা প্রিন্ট পত্রিকা কিনে পড়ার সময় পাই না। কাজের ফাঁকে আমাদের ভরসা অনলাইন গণমাধ্যম। ঢাকা পোস্ট আগামীর সময়ে আরও ভালো করবে সেই প্রত্যাশা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও