নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি বেসরকারী হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রাহিমা বেগম নামের এক নারী। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বাসাইল এলাকার ওই হাসপাতালে এই ঘটনা ঘটে। রাহিমা বেগম নরসিংদীর পলাশের নোয়াকান্দা নতুন বাজার এলাকার প্রবাসী জাকির হোসেনের স্ত্রী।
পরিবারটির সদস্যরা জানান, রাহিমার আগেও ১২ বছর ও ৯ বছর বয়সী দুইটি মেয়ে সন্তান রয়েছে। এবার একসঙ্গে আরও ৩টি সন্তানের জন্ম হল। এই তিন নবজাতকের মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। নবজাতকদের বাবা মালদ্বীপে থাকায় তাদের সরাসরি দেখতে পারেননি। তবে ছবি দেখেছেন।
বেসরকারী হাসপাতালটির কর্তৃপক্ষ জানান, আজ দুপুর একটা থেকে তিরিশ মিনিট সময় ধরে গাইনী বিশেষজ্ঞ ডা. রাবেয়া মাহমুদের তত্বাবধানে রাহিমা বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। নবজাতক তিনটি জমজ বাচ্চা ও তাদের মা সুস্থ আছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা