নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
১৭ মার্চ ২০২২, ০৫:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জয় বাংলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানান নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে জয় বাংলা চত্ত্বরে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ১০২ পাউন্ডের একটি কেক কাটেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।
সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
এছাড়া জেলার ৬টি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা