নরসিংদীতে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু
১৭ মার্চ ২০২২, ০৭:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নরসিংদীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প। রেলওয়ে স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে আজ বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন চারুকলাসহ দেশের বিভিন্ন স্থানের ৩০ জন চিত্রশিল্পী।
এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা রং তুলির আচড়ে ফুটিয়ে তুলছেন তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। নরসিংদী জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় প্রাণতোষ আর্ট স্কুল এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে। কাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্প শেষে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে।
প্রাণতোষ আর্ট স্কুলের পরিচালক প্রাণতোষ দত্ত বলেন, নরসিংদী জেলায় প্রথমবারের মতো এই আর্ট ক্যাম্পের আয়োজন হয়েছে। এতে স্থানীয় নবীন প্রবীণ চিত্রশিল্পীদের সাথে দেশের বিভিন্ন স্থানের চিত্রশিল্পীদের মিলন মেলা হলো। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আয়োজনটাকে সুন্দর করতে। আশা করবো ভবিষ্যতে আরও সুন্দর এবং বড় পরিসরে এমন আর্ট ক্যাম্পের আয়োজন হবে।

নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রণতোষ আর্ট স্কুলের পরিচালক প্রাণতোষ দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা প্রমুখ ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা