১১ দফা দাবিতে নরসিংদীতে শিক্ষক সমিতির মানববন্ধন
২৩ মার্চ ২০২২, ০৫:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে নরসিংদীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলা শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ র্যালীসহ জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী এর নিকট প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদের পূর্বেই সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিওভূক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালুকরণ, এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বদলী প্রথা চালু করাসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।
এর আগে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। কেন্দ্রীয় শিক্ষক নেতা হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলার সাধারণ সম্পাদক মো: অহিদুজ্জামান, কেন্দ্রীয় নেতা রঞ্জিত দেবনাথ, আজহারুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক হলধর দাস প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা