বাসাইলে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৫ মার্চ ২০২২, ১১:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ‘বাসাইল যুব সংগঠন’ এর ১ম বছর পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্র্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) নরসিংদী পৌর শহরের বাসাইল পশ্চিমপাড়ায় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়।
নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের পূর্বে তিনি বলেন, খেলাধুলা করলে দেহ ও মন ভাল থাকে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং তথা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা যায়। এছাড়া শিশু কিশোরদের শারিরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। তাই লেখাপড়ার পাশাপাশি বেশী বেশী খেলাধুলা চর্চা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক বাদশাহ মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন সরকার, সহ সম্পাদক মোঃ মোর্শেদ আলম, নরসিংদী শহর ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নূর মোহাম্মদ মোল্লা হারিছ, নরসিংদী শহর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির মোল্লা, সমাজ সেবক মোঃ রাজু মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জনি, মোঃ মনির হোসেন, মোঃ ওসমান, মোঃ নুরুজ্জামান, মোঃ আফজাল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা