নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
০২ এপ্রিল ২০২২, ১১:৫৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম
মো: মোমেন খান:
অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার রাতে শহরের কোর্ট রোডে একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বাজেট পরিক্ষক ও নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা এডমিন মো. রাসেল মিয়া।
এসময় আলোচনায় অংশ নেন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার মো. নুরুজ্জামান, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, সাংবাদিক আসাদুজ্জামান রিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাইফুল ইসলাম, সমন্বয় পরিষদের মডারেটর ও সেনা সদস্য মো. কিশোর, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, ঠিকাদার ব্যবসায়ী বজলুর রহমান, মো. কাইয়ুম প্রমুখ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জেলার বিভিন্ন সমস্যা সমাধানসহ সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করার জন্য সভায় যার যার অবস্থান থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়। দেশ বিদেশে বিভিন্ন পেশায় নিযুক্ত ২১ হাজার সদস্য নরসিংদী জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে যুক্ত হয়ে কাজ করছেন বলে সভায় জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি