নরসিংদীতে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভা
০২ এপ্রিল ২০২২, ০৫:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
রমজানকে সামনে রেখে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে নরসিংদীতে পরিবহন মালিক চালকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার দুপুরে জেলা আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা করা হয়।
এতে জেলার তিন শতাধিক গাড়ি চালক ও মালিক অংশগ্রহণ করেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা এড়ানো ও যানজট প্রতিরোধসহ গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার না করা, ঝুকিপূর্ণ ওভারটেকিং না করা, যত্রতত্র যাত্রী ওঠানামা না করানো, প্রকৃত চালক ছাড়া গাড়ী না চালানোসহ বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম তার বক্তব্যে বলেন, গত মার্চ মাসে নরসিংদীতে প্রতিদিন গড়ে ১ জন মানুষ সড়কে প্রাণ হারিয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, অবাধ যাত্রী ওঠানামা , ঝুঁকি ওভারটেকিং ইত্যাদি বিষয় সড়কে দুর্ঘটনা বাড়ায়। সকলের কাছে বিনীত অনুরোধ, গাড়ি চালনায় সচেতন হবেন।
নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা