নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২২, ০১:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী ডায়াবেটিক সমিতির ২০২২-২০২৩ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
এতে ইরান-নূরুল পরিষদ এর পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
নির্বাচনী ফলাফলে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এবং পদাধিকার বলে ২ জন সহ-সভাপতি নির্বাচিত হলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম।
বিভিন্ন পদের মধ্যে ভোটে নির্বাচিত তিন জন সহ-সভাপতি হলেন যথাক্রমে- মো: মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, মোঃ মোমেন সরকার ও ডা. এম. এস. এস হাসান আল জামী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ নূরুল আমিন, দুইজন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল হক বাচ্চু ও কাজী মোঃ সোহেল।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে মোঃ আজহারুল ইসহাক মোল্লা (দুলাল) মনোনীত হয়েছেন।
ভোটে নির্বাচিত ৯ জন নির্বাহী সদস্য হলেন-মোঃ এনামুল হক মনির, কাজী তোফাজ্জল হোসেন, মলয় কুমার বর্মণ, মোঃ রাসেল বিন হাসনাত, মোঃ নাজমুল হক ভূঁইয়া, মোঃ কাজিম উদ্দিন, মোঃ আঃ বাছেদ মিয়া, এম. এ বাশার (বাচ্চু) এবং পরেশ সূত্রধর।
তিন সদস্যের নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অহিভূষণ চক্রবর্তী। দু'জন সদস্য হিসেবে ছিলেন ডা. আর কে মল্লিক ও রাফিয়া সুলতানা। নির্বাচনে মোট ২২৮ জন ভোটারের মধ্যে ১৭৯টি ভোট কাস্টিং হয়। বিভিন্ন পদে ২৪টি ভোট বাতিল করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা