নরসিংদী জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮ এপ্রিল ২০২২, ০৯:৫৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম


নরসিংদী জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই ইফতার ও দোয়া করা হয়।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাছেদ ভুইয়া, নাজিমুল আহসান চঞ্চল, ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াস আলী, জিএস দীপক কুমার বর্মণ প্রিন্স, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



এই বিভাগের আরও