ভেলানগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
১৯ এপ্রিল ২০২২, ১০:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিরাজুল হক সরকার খোকা (৬৫) নামে পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল হক সরকার পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মৃত আফাজি উদ্দিন সরকারের ছেলে ও মাধবদীর সোনার বাংলা মার্কেটের হার্ডওয়ার ব্যবসায়ী।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যায় মাধবদীর ব্যবসাস্থল থেকে বাড়ি ফেরার জন্য ভেলানগর বাসস্ট্যান্ডে নামেন। এসময় তিনি ভেলানগর বাজার থেকে কেনাকাটা শেষে গ্রামের বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন ও স্বজনরা হাসপাতালে মরদেহ শনাক্ত করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা