নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্থায় জড়িত নারী র্যাবের হাতে গ্রেপ্তার
৩০ মে ২০২২, ০১:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্থার ঘটনার মূল হোতা মাঝবয়সী ওই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। রবিবার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৩০ মে) সকালে র্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ওই নারী নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার মার্জিয়া আক্তার। শিলা, শায়লা এরকম একাধিক নামেও বিভিন্ন জায়গায় পরিচিত তিনি। মার্জিয়া পেশায় একজন বিয়ের ঘটক।
গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী ও তার দুই বন্ধুর সাথে তরুণীর পড়নে আধুনিক পোশাক পড়ায় হেনস্থার শিকার হন।
এরপর, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার (৩০ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা।
র্যাব ১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত ওই নারী পেশায় একজন বিয়ের ঘটক। সে একেক জায়গায় একেক নাম পরিচয় ব্যবহার করতো। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে পরিচিত তিনি। তবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, হেনস্থার ঘটনায় গত ২১ মে শনিবার রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে এক নারীসহ দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একজন নারী ও ১০ জন পুরুষকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. ইসমাইল (৩৮) ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার ফয়েজ আহমেদের স্ত্রী শিলা আক্তার। এর মধ্যে মো. ইসমাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর মামলায় তাঁদের আসামি করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা