নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে
৩০ মে ২০২২, ০৭:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
আধুনিক পোশাক পড়াকে কেন্দ্র করে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণীকে হেনস্তার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মার্জিয়া আক্তার ওরফে শিলা আক্তার সায়মাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক (প্রথম আদালত) দেলোয়ার হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় হেনস্তাকারী মার্জিয়া আক্তার ওরফে শিলা আক্তার সায়মাকে গ্রেপ্তারের পর রেলওয়ে পুলিশে হস্তান্তর করে র্যাব। পরে তাকে আদালতে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল আসামীকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা