নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত নারী নিহত
৩১ মে ২০২২, ০৭:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক ইমায়েদুল জাহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী শহরের বীরপুর এলাকা থেকে রেললাইনে হেটে হাজিপুর গেইট বাজারের দিকে যাচ্ছিলেন অজ্ঞাতনামা ওই নারী। এসময় পুরানপাড়া রেলব্রীজ এর নিকট পৌঁছালে অমনযোগী থাকায় ঢাকাগামী একটি ট্রেনের নীচে কাটা পড়েন। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে এবং মাথা থেতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, কোন ট্রেনে কাটা পড়েছে তা এখনও নিশ্চিত করতে পারছি না। বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটার মধ্যে ঢাকা অভিমুখি কোনো এক ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা