নরসিংদীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন
০১ জুন ২০২২, ০২:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
"পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধশিল্প" এই শ্লোগানে নরসিংদীতে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় প্রধান অতিথি বলেন, শিশু-কিশোরসহ সর্বস্তরের জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে পুষ্টিগুণসম্পন্ন দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুগ্ধ ও দুগ্ধজাত পন্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট শিল্পের ক্রমবিকাশ নরসিংদী তথা সমগ্র দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণে অগ্রগণ্য ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা