নরসিংদীর মেঘনা নদীতে ডুবে একজনের মৃত্যু, রায়পুরায় খোঁজ মেলেনি স্কুল ছাত্রের
০১ জুন ২০২২, ০৫:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদীতে গোসলে গিয়ে পানিতে ডুবে নামে মীর বাঁধন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টায় তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুর ১টায় পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
নিহত মীর বাঁধন (১৯) সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মীর খোরশেদ এর ছেলে ও নরসিংদী শহরের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শহরের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতো মীর বাঁধন। দুপুর ১টার দিকে তিন বন্ধুর সঙ্গে শহরের কাউরিয়া পাড়া এলাকার নতুন লঞ্চঘাটে মেঘনা নদীতে গোসল করতে যায় বাঁধন। এসময় ঘাটের সিড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজের প্রায় তিন ঘন্টা পর ১০ মিনিটের চেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে রায়পুরার পান্থশালা ফেরিঘাটে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র আবির ইসলামের খোঁজ মেলেনি দুইদিনেও। সন্তানকে না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা