নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তা: পাল্টাপাল্টি মানববন্ধন
০২ জুন ২০২২, ০৪:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে পোশাক পরাকে কেন্দ্র করে তরুণী হেনস্তার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে ও রেলওয়ে স্টেশনের সামনে পৃথক এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
রেলওয়ে স্টেশনে কয়েকটি নারীবাদী সংগঠনের ব্যানারে ও প্রেসক্লাবের সামনে নরসিংদীর সর্বস্তরের জনগণ নামক ব্যানারে করা এই মানববন্ধনে একদিকে গ্রেপ্তারকৃত মার্জিয়ার বিচার দাবি ও অপরদিকে তার মুক্তির দাবী, গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা জানানো হয়।
রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে প্রগতিশীল নারী নেতৃবৃন্দ তাদের মানববন্ধনে নারীদের নিরাপত্তার দাবি করেন। সেই সাথে নারীদের পোশাক পরিধানের ইচ্ছার বিরোধিতা প্রগতিশীলতা পরিপন্থি দাবী করে স্বাধীনতা হরণ হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহব্বান।

অপরদিকে প্রেসক্লাবের সামনে পাল্টা মানববন্ধন থেকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মার্জিয়া আক্তারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে মার্জিয়ার মুক্তির দাবী জানানো হয়।
নরসিংদীর সর্বস্তরের জনগণ নামক ব্যানারে আয়োজিত মানববন্ধনে কয়েকটি সংগঠনের কর্মীসহ স্থানীয় ও ঢাকা থেকে আগত লোকজন অংশ নেন।
নারীবাদী সংগঠনের ব্যানারে স্থানীয় মাদারস ডেভলাপমেন্ট সোসাইটির সহযোগিতায় মানববন্ধনে একশন এইড বাংলাদেশ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, নারী নিরাপত্তা জোট, উইক্যান ইন্টারন্যাশনালসহ বেশ কিছু নারী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা থেকে এসে মানববন্ধনে অংশ নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা