দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদী বিএনপির বিক্ষোভ সমাবেশ
১১ জুন ২০২২, ০৭:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি। শনিবার বিকালে চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় সমাবেশে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়।
সমাবেশে খায়রুল কবীর খোকন বলেন, প্রায় ৭ লাখ কোটি টাকার যেই বাজেট করা হয়েছে, সেই বাজেট জনগণের কোনো কাজে আসবে না। আওয়ামীলীগ সরকার জনগণের টাকা লুট করে ৮ হাজার কোটি টাকার পদ্মা সেতু বানিয়েছে ৪৪ হাজার কোটি টাকায়। আওয়ামীলীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখনই দেশে দুর্ভিক্ষ হয়, লুটপাট হয়, সমস্ত টাকা দেশের বাইরে পাচার হয়। গত ১৪ বছরে আওয়ামীলীগের নেতারা ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, আব্দুল বাছেদ ভুইয়া, আকবর হোসেন, আবু সালেহ চৌধুরী, আমিনুল হক বাচ্চু প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা