নরসিংদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিহত, নিখোঁজ ১
০১ আগস্ট ২০২২, ০৬:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মিকুঞ্জ দাস (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এসময় নদীতে পড়ে সুমন দাস (২৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে শহর সংলগ্ন হাজীপুর এলাকার মেঘনা নদীতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত মিকুঞ্জ দাস সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে। নিখোঁজ সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।
হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা জানান, হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস সহ চারজন জেলে প্রতিদিনের মতো সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। দুপুরে হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি একটি বাঁশের খুটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেয়। এসময় বজ্রপাতে নৌকা থেকে মেঘনা নদীতে পড়ে গিয়ে জেলে সুমন দাস নিখোঁজ হওয়াসহ আরও তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে মিকুঞ্জ দাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেয়া হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু বলেন, খবর পেয়ে তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুমন দাস নামে নিখোঁজ একজনকে উদ্ধারের জন্য ৯৯৯ এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। আত্মীয় স্বজনসহ স্থানীয়রাও তাকে উদ্ধারের জন্য নৌকা নিয়ে মেঘনা নদীতে চেষ্টা চালাচ্ছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা