নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটি: একমি সভাপতি, সাধারণ সম্পাদক জুবায়েত
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী সদর থানা শাখার কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সভাপতি আহসানুল হক রিমন ও সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এতে রবিউল আলম একমিকে সভাপতি ও জুবায়েত সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহসভাপতি পদে রয়েছেন পনির দাস, আসাদুল হক সবুজ, জাকির হোসেন বাবু, মো: ইমরান উল ইসলাম, স্বজন দত্ত, বিশাল ভৌমিক, মো: তৌসিফ সরকার, আজিজুল হক ভূইয়া, অমর্ত্য দাস, সাব্বির ও জাহিদুল ইসলাম জয়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অহিদুজ্জামান মিলন, মেহেদী হাসান বাবু, আলিফ আহমেদ, আরাফাত আলী, গাজী আবরাব ফায়েজ আলভী, সম্রাট আহমেদ নাদিম, সাব্বির হোসেন আকরাম। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রেদোয়ান মৃধা, রিমন আহমেদ, মো: সিয়াম রহমান, ইব্রাহিম সরকার, আনন্দ ভূইয়া আসিফ, রাজিব মিয়া, হিমেল তালুকদার ও সাব্বির হোসেন মৃধা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী থানা শাখার পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমকে আরও বেগবান করতে নরসিংদী জেলার সকল ইউনিটের কমিটি গঠন করা হবে। ধাপে ধাপে সব শাখা কমিটি গঠন করার কাজ চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা