নরসিংদীতে অসাম্প্রদায়িক চেতনায় জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে ‘জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা শিশু একাডেমির অডিটরিয়ামে এই সমাবেশ করা হয়।
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃধর্মীয় বন্ধনকে সুসংহত রাখা এবং অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়। এসব সামাজিক সম্প্রীতি কমিটির সমন্বয়ে ‘জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ’ এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক মস্তোফা মনোয়ার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নরসিংদী শাখার সভাপতি অহিভূষন চক্ৰবৰ্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা