নরসিংদীতে কুকুর হত্যার অভিযোগে রিক্সাচালক আটক
২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে র্যাবের হাতে আটক হয়েছেন মুক্তার হোসেন (৪৩) নামের এক রিক্সাচালক। বুধবার দিবাগত রাতে শহরের ভাগদী এলাকা থেকে তাকে আটকের পর নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পরে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন প্রাণী অধিকার নিয়ে কাজ করা 'রবিনহুড দ্য এনিম্যল' নামের স্থানীয় একটি সংগঠনের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন।
আটক মুক্তার হোসেন (৪৩) নরসিংদী শহরের ভাগদী এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। তিনি শহরে রিক্সা চালিয়ে উপার্জন করে সংসার চালান।
আফজাল হোসেন বলেন, গত ২৬ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভাগদী এলাকার রাস্তায় মুক্তার হোসেন ও আরেকজন অপ্রাপ্তবয়স্ক ছেলে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করেন। ঘটনাটি পাশে থাকা একটি সিভিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আমরা বিষয়টি জানতে পেরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করি। পরে তাদের পরামর্শে আমরা র্যাব ১১ নরসিংদী ক্যাম্পে অভিযোগ জানাই।
র্যাব বলছে, একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে মুক্তার হোসেনসহ দুজনকে তাদের নিজবাড়ি থেকে আটক করা হয়। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাতেই মুক্তার হোসেনকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়। এরপরই প্রাণী অধিকার রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'রবিনহুড দ্য এনিম্যল' এর প্রতিষ্ঠাতা আফজাল হোসেন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার হোসেন আমাদের জানিয়েছেন, এর আগেও পাঁচটি কুকুরকে তিনি পিটিয়ে হত্যা করেছেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, আটক মুক্তার হোসেন আমাদের হেফাজতে রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি