নরসিংদীতে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেল এর ত্রি-মুখী সংঘর্ষে নিহত ২
২০ অক্টোবর ২০২২, ০৯:১২ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরে মোটরসাইকেল, ইজিবাইক ও বাইসাইকেল এর ত্রি-মুখী সংঘর্ষে মোটরসাইকেল এর দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নরসিংদী-সাহেপ্রতাব সড়কের শালিধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সাহেপ্রতাব এলাকার কামাল হোসেন ছেলে মো: বিপ্লব (১৮) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে মো: দ্বীপ (১৮)।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সাহেপ্রতাপ মোড় থেকে বেপরোয়া গতিতে নরসিংদী শহরের বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলো মোটরসাইকেল এর তিন আরোহী। মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল ও ইজিবাইক এর ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল এর তিন আরোহীর মধ্যে দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামিম (১৮) নামে অপর আরোহীকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও বাইসাইকেল আরোহী নাজিম উদ্দিন (২২)কে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হলে মরদেহ ময়নাতন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি