নরসিংদীতে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় একজন নিহত
০৬ নভেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় তবারক হোসেন তপু (৪২) নামে একজন নিহত হয়েছেন। রোববার বেলা ১১ টার দিকে সদর উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তবারক পলাশ উপজেলার ঘোড়াশালের বিরিন্দ গ্রামের মৃত মুজাফফর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
সদর মডেল থানার উপ পরিদর্শক রাশেদ মুন্সী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তবারক নিজের পাসপোর্ট ঠিক করাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যায়। এসময় সড়ক পার হতে গেলে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার উপ পরিদর্শক রাশেদ মুন্সী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক ও বাসটি জব্দ করার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা