নরসিংদীতে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে তিনজন আহত
০৭ নভেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মিছিলের আগে যাওয়াকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মহিষাশুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (২৭), পাইকারচর ইউনিয়ন যুবদল নেতা গাউছ নেওয়াজ (৩৩) ও মাধবদীর আলগী এলাকার যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। এই সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে যোগ দিতে আসেন বিএনপি নেতাকর্মীসহ যুবদল নেতাকর্মীরা। এসময় মিছিলের সামনে যাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার পাইকার চর ও মহিষাশুরা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে দুই পক্ষ সরে দাড়ায়।
পরে সভায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোককের বক্তব্য শুরু হলে গাউছ নেওয়াজ নামে পাইকার চর ইউনিয়ন যুবদলের এক কর্মী মহিষাশুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে ছুরিকাঘাত করে। এসময় দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনায় তিনজন ছুরিকাঘাতে আহত হয়। আহতদের মধ্যে ফরহাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীরা নরসিংদী জেলা ও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, আহতরা সুস্থ হয়ে ফেরার পর বসে এই ঘটনার বিচার করা হবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, মারামারির ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা