নরসিংদীতে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন
১৫ নভেম্বর ২০২২, ০২:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
রাকিবুল ইসলাম:
"দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উদ্বোধন শেষে, নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফায়ার সার্ভিসের দায়িত্ব, আনুষ্ঠানিকতা, কাজের রুটিন এসব বিষয়ে আলোচনা করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ অব্দি অগ্নিকান্ডে নরসিংদীতে ১২ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পরিমাণ কিভাবে আরও কমানো যায় সেসব বিষয়ে পর্যালোচনা করা হয়। সেই সাথে ভবন নির্মানের সময় যথাযথ নিয়ম মানতে সাধারন মানুষের প্রতি আহবান জানান আলোচকরা।
এসময়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা, নরসিংদী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, নরসিংদীতে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস সপ্তাহ পালন করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা