নরসিংদীতে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান, অস্ত্রশস্ত্রসহ আটক ১০
১৫ নভেম্বর ২০২২, ০৯:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে ১টি রিভলবার, ককটেল সদৃশ্য সরঞ্জাম ও মশাল জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। এসময় ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এর নেতৃত্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঘরোয়াভাবে সাংগঠনিক বৈঠক চলছিল। এতে যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল, যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী শহর বিএনপি সদস্য মোঃ সোহেল রানাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন কার্যালয় ত্যাগ করার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে কার্যালয়ের ছাদ থেকে মশাল ব্যবহৃত ৪০/৫০টি লাঠি উদ্ধার করা হয়। এছাড়া কার্যালয়ের সামনে বস্তায় ভর্তি কটেল সদৃশ্য বস্তু জব্দ করা হয়। লাঠি ও ককটেল সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় নরসিংদী শহর বিএনপির সদস্য মোঃ সোহেল রানাসহ অন্তত ১০ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেল কার্যালয় থেকে বের হয়ে নিজ গাড়িতে উঠার সময় তার কাছ থেকে ১টি রিভলবারসহ তাকে আটক করা হয়।
যোগাযোগ করা হলে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেন, সন্ধ্যায় জেলার যুগ্ম আহ্বায়কদের নিয়ে একটি ঘরোয়া সভা ছিল। এসময় পুলিশ হঠাৎ করে আমাদের কার্যালয় ঘিরে রাখে। বিভাগীয় সমাবেশ বানচাল করা ও নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দিতে পুলিশ নাটকীয় অভিযান পরিচালনা করেছে। এসময় ১০/১২ জন দলীয় নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পুলিশের কাছে নাশকতার গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ককটেল তৈরির সরঞ্জাম ও মশাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে, অভিযান শেষ হওয়ার পর আটকের সংখ্যা ও বিস্তারিত তথ্য জানাতে পারবো।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা