নরসিংদীতে বিএনপির ২৬ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা
১৬ নভেম্বর ২০২২, ০১:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মামলায় প্রধান আসামী করা হয় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে। মঙ্গলবার রাতে সদর মডেল থানার উপ পরিদর্শক মো: মনির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতিসাধন, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান, সরকারী সম্পত্তির ক্ষতি সাধন ও নাশকতা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে উদ্ধারকৃত বিষ্ফোরকদ্রব্য ও ককটেল নিজেদের হেফাজতে রেখেছিল। এছাড়া সরকারী কর্মচারীদের কর্তব্য কর্ম সম্পাদনে বাধাদানের উদ্দেশ্যে আক্রমন করতঃ অপরাধমূলক বল প্রয়োগ ও সরকারী কাজে বাধাদান করে। যা ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইন এর ৪/৬ ধারা তৎসহ পেনাল কোড ১৮৬/৩৫৩ ধারার অপরাধ।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালিয়ে ১টি রিভলবারসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে ১টি রিভলবারসহ আটক করে। পরে রিভলবারটি লাইসেন্সকৃত বলে জানতে পারে পুলিশ। একই সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়ক থেকে বস্তায় রাখা ককটেল সদৃশ সরঞ্জাম ও ছাদ থেকে মশালে ব্যবহৃত বেশ কিছু সংখ্যক লাঠি জব্দ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা