নরসিংদীতে বেড়াতে আসা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
০৪ ডিসেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সুরভী আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুরভী আক্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।
এর আগে শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসেন এই তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, সুরভী আক্তার শনিবার দুপুরে তার দুস্পর্কের নানা বাহাদুর মিয়ার নরসিংদীর ব্যাংক কলোনীর বাসায় বেড়াতে আসেন। রোববার ভোরে বাহাদুর নিজেই সুরভীর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পর থেকে বাড়ির মালিক বাহাদুর মিয়া পলাতক আছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ও তদন্ত সাপেক্ষে এটি হত্যা না আত্মহত্যা বা কী কারণে এই ঘটনা ঘটেছে তা বলা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা