বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে নরসিংদীতে ছাত্রলীগের বিক্ষোভ
০৯ ডিসেম্বর ২০২২, ০৭:২৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে বিএনপি-জামায়াতের পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নরসিংদী জেলা শাখা ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার বিকেল ৪ টার দিকে পৌর শহরের গোলাপ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলাপ চত্ত্বরে এসে শেষ হয়।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদের শাওনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিউট শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, রায়পুরা থানা শাখা ছাত্ররলীগের সহ-সভাপতি পনির দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জজামান মিলন, শহর শাখার সহ-সভাপতি কাজি রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও তাঁতবোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার সভাপতি যোবায়ের সরকার প্রমুখ।
বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এসময় সারাদেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নৈরাজ্য করছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে থাকবে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ১০ ডিসেম্বর যদি বিএনপির নেতা-কর্মীরা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
এছাড়া নরসিংদীর পলাশ উপজেলা সহ বিভিন্ন উপজেলা শহরে বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রলীগ কর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি