নরসিংদীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক
০৫ জানুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৩ শতাধিক দুস্থ ও ভাসমান শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার দিবাগত রাতে শহরের ৫ টি পয়েন্টে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী রেলওয়ে স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিতরণ কাজ শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়, জেলাখানার মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এসে বিতরণ শেষ হয় । শীতের তীব্রতায় যাতে দুস্থরা কষ্ট না করেন সেই দিক বিবেচনায় কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা