নরসিংদীতে "অটোরিকশা ছিনতাই প্রতিরোধে করণীয়" শীর্ষক কর্মশালা
১৪ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অটোরিকশা ছিনতাই প্রতিরোধে মালিক-চালকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নরসিংদী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে এই কর্মশালা করা হয়।
এতে জেলার শতাধিক অটোরিকশা চালক, মালিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। কর্মশালায় চালকরা অটোরিকশা ছিনতাই, চুরি, চালক খুনসহ বিভিন্ন ঘটনার বিবরণ ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
এসময় অপরিচিত রাস্তায় ভাড়া যাওয়া, চেতনা নাশক খাবার খাওয়ানো, উদ্দেশ্যহীনভাবে সারাদিনের জন্য ভাড়ায় যাওয়া, মাদক ও নারীর প্রলোভন, বেশি ভাড়ার প্রলোভনে প্রলুদ্ধ করাসহ বিভিন্ন ঝুঁকি ও কৌশল নিয়ে চালকদের জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়।
কর্মশালায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, না বুঝে বেশি ভাড়ার লোভে অসচেতনভাবে ভাড়ায় গিয়ে অটোরিকশা চুরি, ছিনতাইসহ চালক খুনের ঘটনা ঘটছে। এক্ষেত্রে চালকদের সচেতনতা এসব অনাকাংখিত ঘটনা অনেকটা কমাতে পারে। সচেতনতার ফলে ভবিষ্যতে এসব অনাকাংখিত ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপারসহ অন্যান্য বক্তারা।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে কর্মশালায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার আসাদুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী, সামসুল আরেফীন, কেএম শহিদুল ইসলাম সোহাগ, সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, শিক্ষাবিদ অহিভূষণ চক্রবর্তী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অটোচালক সহ সকলকে নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি