সময় টিভির বার্তা প্রধানকে পুলিশী হয়রানির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানির প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নরসিংদী সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও সচেতন মহল অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরণের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে।
ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা আরও বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও, তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে সময় টিভিতে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা