চরদীঘলদীতে আধিপত্য বিস্তার নিয়ে দেড়শত বছরের সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদী ইউনিয়নে আধিপত্য নিয়ে যুগযুগ ধরে হওয়া সংঘর্ষ বন্ধে শান্তি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী চরদীঘলদী ইউনিয়নের বালুর মাঠে দুই গ্রুপের সকল অনুসারীরা আনুষ্ঠানিকভাবে এই শান্তি মিটিং এর আয়োজন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার করা নিয়ে চরদীঘলদী এলাকায় দেড়শত বছর ধরে দফায় দফায় টেঁটাযুদ্ধ চলে আসছে। যুগ যুগ ধরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে অনুসারীদের মধ্যে চলা এসব সংঘর্ষে টেঁটাসহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়ে আসছে। এসব মারামারি, হানাহানি ও বর্বর টেঁটাযুদ্ধে ঘটছে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। পক্ষে বিপক্ষে মামলা হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন এলাকাবাসী।
এসব সংঘর্ষ বন্ধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বিবাদমান দুই গ্রুপের অনুসারীরা। এ উপলক্ষে দুই গ্রুপের অনুসারীসহ এলাকার কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় শান্তি মিটিং। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শান্তি প্রতিষ্ঠায় ওই মিটিংয়ে প্রধান দুটি গ্রুপের লোকজন আর সংঘাতে জড়াবেন না বলে অঙ্গিকার করেছেন। আগামী দুইদিনের মধ্যে তারা সকল টেঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র মাধবদী থানাধীন চরদীঘলদী পুলিশ ক্যাম্পে জমা দিবেন মর্মে প্রতিজ্ঞা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, সভায় দুই পক্ষের লোকজনই ভবিষ্যতে আর কখনো টেঁটাযুদ্ধ করবে না বলে সকলের সম্মুখে শপথ গ্রহণ করেন। বিবাদমান গ্রুপের লোকজন স্বপ্রণোদিত হয়ে শান্তি প্রতিষ্ঠায় শান্তি মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এটি এলাকার জন্য সুখকর ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মনে করি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি