নরসিংদীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ, ৫ লাখ টাকা জরিমানা
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
কাউছার মাহমুদ:
নরসিংদীর নজরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো: আসলাম তালুকদার (৩২) নামে এক মাটি ব্যবসায়ীকে ৫ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আসলাম তালুকদার সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বাহের গ্রামের আওলাদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের বাহেরচর এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার।

মেহেদী হাসান কাউছার জানান, বেশকিছুদিন ধরে বাহেরচর এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকাসহ জেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে অনাবাদী জমির সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন কৃষকরা। খবর পেয়ে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ১টি এক্সভেটর, ১টি ভেকু মেশিন, ভেকু বহনকারী পল্টুন ও ১টি বলগেটসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। এসময় মাটি কাটায় জড়িত ব্যবসায়ী আসলাম তালুকদারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি