নরসিংদীতে উগ্রবাদ প্রতিরোধে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার
১৯ মার্চ ২০২৩, ০২:৫৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে উগ্রবাদ প্রতিরোধে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার এই সেমিনারের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের বাসাইলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই সেমিনারে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সেমিনারে উগ্রতা ও জঙ্গিবাদের নেতিবাচক দিক তুলে ধরে উগ্রবাদ প্রতিরোধে শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামান উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক তথ্য ও করণীয় বিষয় উপস্থাপন করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আইয়ুব খান সরকার প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেমিনারে তাদের বক্তব্য উপস্থাপন করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা