নরসিংদী জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা, আনন্দিত সুবিধাভোগীরা
২২ মার্চ ২০২৩, ০১:১২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ এএম
কাউছার মাহমুদ:
নরসিংদী জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীসহ দেশের ৭টি জেলাকে বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
এ উপলক্ষে জেলার ৬ উপজেলা সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরায় পৃথকভাবে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ৪র্থ ধাপে জেলার ৩৪ টি স্পটে নির্মাণ করা আরও ৪৫৯ জন গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।
এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪০টি, পলাশে ৯৫টি, শিবপুরে ৭৫টি, বেলাবতে ১৩৯টি, মনোহরদীতে ৩৫টি ও রায়পুরায় ৭৫টি সেমিপাকা ঘর।
এর আগে তিন ধাপে নির্মাণ ও হস্তান্তর করা ৭০২ ঘরসহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় এসেছেন জেলার মোট ১ হাজার ১৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। এর মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত হলো নরসিংদীর ৬ উপজেলা।
আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ ধাপে দুই শতক জমির দলিলসহ সেমিপাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নরসিংদী সদর উপজেলা পরিষদ হলরুলে অনুষ্ঠিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম , সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মৌসুমী সরকার সাথী, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ.এন.এম মিজানুর রহমান, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা