নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত ৪ নির্মাণ শ্রমিক
০৬ এপ্রিল ২০২৩, ০২:১৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ এএম
কাউছার মাহমুদ:
নরসিংদী শহরের শাপলা চত্ত্বর রেলওয়ে স্টেশন রোডে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে বিদ্যুৎস্পর্শে ৪ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নির্মাণাধীন ভবনের ছাদে রড উঠাতে গেলে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সাথে রড়ের স্পর্শ লাগলে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা গ্রামের আকাশ (২২), চাপাইনবাবগঞ্জের মাসুদ রানা (২৫), আরিফ (২৩), সাইরুল (২৮)। তাদের মধ্যে আকাশকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা নরসিংদী জেলা ও সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাদের উপর রডের কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। নিচ থেকে ছাদে রড উত্তোলনের সময় বৈদ্যুতিক তারের সাথে রডের স্পর্শে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোমেন মিয়া বলেন, 'আমি দূরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি একজনের হাতে থাকা রড বিদ্যুৎ এর তারে লেগে গেছে, সাথে সাথে সে তিনতলা থেকে নিচে ছিটকে পড়ে। বাকিরা ছাদে ছটফট করছিলো, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।'
সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢামেকে প্রেরণ করা হয়েছে। বাকিদের নরসিংদীতেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে, তারাঁ শংকামুক্ত।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা