মেঘনায় দিনদুপুরে ট্রলারে ডাকাতি
১৮ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সীমান্ত মেঘনা নদীতে যাত্রীবাহি ট্রলারে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে মেঘনা নদীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এসময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবী ভুক্তভোগীদের।
আলোকবালী ইউনিয়ন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ইউসুফ আলী ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্রলারের ভুক্তভোগী যাত্রীরা জানান, নরসিংদীর আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের প্রায় ৫০-৬০ জন যাত্রী ঈদের কেনাকাটার জন্য ট্রলারে করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে যাচ্ছিলেন। ট্রলারটি সলিমগঞ্জ ও মুরাদনগর সীমানায় মেঘনা নদীর চারটি শাখা নদীর সংযোগস্থলে পৌঁছালে একটি স্পিডবোট এসে গতিরোধ করে। এসময় ১০-১২ জনের একদল ডাকাত স্পীডবোট থেকে নেমে যাত্রীদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে। পরে নারী ও পুরুষ যাত্রীদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
ট্রলারের মাঝি বকুল মিয়া (৫৩) বলেন, ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে সলিমগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলাম। ডাকাতের কবলে পড়ার পর যাত্রীদের সবকিছু লুট হয়েছে। পরে সলিমগঞ্জ বাজারে না গিয়ে ট্রলার নিয়ে মুরাদনগর গ্রামে ফিরে আসি।
আলোকবালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে, সেটি নরসিংদী জোনের আওতাভুক্ত নয়। এটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আওতাভুক্ত। তাই আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নিতে পারবো না।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল বলেন, ঘটনাস্থলটি নরসিংদীর সীমান্তে পড়েছে, তারপরও বিষয়টি তদন্ত করে দেখবো।
সলিমগঞ্জ নৌ-পুলিশের পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বলেন, ঘটনাস্থলটি নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির অধীনে পড়েছে। আইনগত পদক্ষেপ বিষয়ে তারা বলতে পারবেন।
করিমপুর নৌ পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগীদের সাথে কথা বলেছি। ভুক্তভোগীদের দেখানোমতে ঘটনাস্থলটি সলিমগঞ্জ নৌ-পুলিশের অধীনে পড়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা